মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ পাইপ এন্ড টিউবয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বংশাল সুরিটোলা স্কুলে ১৪ইং মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় “বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মসূচি ২০২৬”।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের তরুণ ছাএনেতা, নির্বাচিত সংসদ সদস্য, হামিদুর রহমান হামিদ।
অনুষ্ঠানে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ সময় হামিদুর রহমান হামিদ (এমপি) বলেন, সমাজের অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী। তিনি এই কার্যক্রমকে আরও বিস্তৃত ও নিয়মিত করার আহ্বান জানিয়ে প্রতি মাসে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ মহতী আয়োজন সফলভাবে সম্পন্ন করায় ল্যাব এইড, বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট স্থানীয় নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন