প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
বিনা মূল্যে চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও সচেতনতা মূলক কর্মসূচি ২০২৬, অনুষ্ঠিত
আবুনাঈমরিপন:স্টাফ রিপোর্টার।। ||
মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ পাইপ এন্ড টিউবয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বংশাল সুরিটোলা স্কুলে ১৪ইং মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় “বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মসূচি ২০২৬”। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের তরুণ ছাএনেতা, নির্বাচিত সংসদ সদস্য, হামিদুর রহমান হামিদ।অনুষ্ঠানে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ সময় হামিদুর রহমান হামিদ (এমপি) বলেন, সমাজের অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী। তিনি এই কার্যক্রমকে আরও বিস্তৃত ও নিয়মিত করার আহ্বান জানিয়ে প্রতি মাসে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।এ মহতী আয়োজন সফলভাবে সম্পন্ন করায় ল্যাব এইড, বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট স্থানীয় নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ