দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ২৯ মার্চ ২০২৬

রংপুরে ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ!

রংপুরে জ্বালানি শ্রমিকদের কর্মবিরতি, উত্তরাঞ্চলে ভোগান্তি

রংপুরে তিন জ্বালানি শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদানের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উত্তরাঞ্চল। এর জেরে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকে রোববার (২৯ মার্চ) সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।

শ্রমিকদের এই কর্মসূচির ফলে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষসহ পরিবহন খাতে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন শ্রমিককে সাজা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা এই কর্মবিরতির ডাক দেন। তাদের দাবি, শ্রমিকদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

এদিকে, হঠাৎ জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটছে। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির সংকট দেখা দিয়েছে, ফলে সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

রংপুরে ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ!

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

রংপুরে জ্বালানি শ্রমিকদের কর্মবিরতি, উত্তরাঞ্চলে ভোগান্তি

রংপুরে তিন জ্বালানি শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদানের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উত্তরাঞ্চল। এর জেরে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকে রোববার (২৯ মার্চ) সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।

শ্রমিকদের এই কর্মসূচির ফলে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষসহ পরিবহন খাতে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন শ্রমিককে সাজা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা এই কর্মবিরতির ডাক দেন। তাদের দাবি, শ্রমিকদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

এদিকে, হঠাৎ জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটছে। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির সংকট দেখা দিয়েছে, ফলে সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ