দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৩ মার্চ ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

ঠাকুরগাঁও জেলাজুড়ে চলমান জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকা। একটি বিয়ের অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে ৫ লিটার অকটেন দেওয়া হয়েছে, যা উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক কৌতূহল ও হাস্যরসের জন্ম দিয়েছে। বর্তমানে জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল না থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না সাধারণ মানুষ। এমন বাস্তবতায় এই উপহারকে সময়োপযোগী ও বাস্তবধর্মী বলে মনে করছেন স্থানীয়রা।অনুষ্ঠানে উপস্থিত হাসান রায়হান নামের এক অতিথি জানান, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেল অত্যন্ত প্রয়োজনীয় ও দুষ্প্রাপ্য একটি বস্তু। তাই এই ব্যতিক্রমী উপহার সবার নজর কেড়েছে। জামালি নামের অন্য এক অতিথি মন্তব্য করেন, এটি যেমন মজার, তেমনি বর্তমান সংকটের একটি স্পষ্ট প্রতিফলন। তেলের জন্য মানুষের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে, যা এই উপহারের মাধ্যমে ভিন্নভাবে ফুটে উঠেছে।

উপহারদাতা ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, বর্তমানে পেট্রোল ও অকটেন পেতে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল মিলছে না। বর-কনে যাতে যাতায়াতে কোনো সমস্যায় না পড়েন, সেই চিন্তা থেকেই ৫ লিটার অকটেন উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি যেমন ভালোবাসার বহিঃপ্রকাশ, তেমনি চলমান সংকটের একটি প্রতীকী বার্তাও বটে।ব্যতিক্রমী এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বর রাতুল হাসান সাফি। তিনি বলেন, বিয়েতে এটি সত্যিই এক অভাবনীয় উপহার। বর্তমান সংকটময় মুহূর্তে এই অকটেন আমার খুব কাজে লাগবে। যারা এই চিন্তা থেকে উপহারটি দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি।

স্থানীয়রা জানান, জ্বালানি তেলের এই সংকট দীর্ঘস্থায়ী হলে পরিবহন, কৃষি ও নিত্যপণ্যের বাজারে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই বিয়ের ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়েছে। তেলের সংকটে মানুষের নাভিশ্বাস ওঠার চিত্রটি এই আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এক ভিন্ন মাত্রায় সাধারণ মানুষের সামনে প্রকাশিত হয়েছে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ