দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

দুমকীতে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: সাকুরাসহ ৪ পরিবহনকে জরিমানা

পটুয়াখালী-ঢাকা রুটে ঈদযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সাকুরা পরিবহনসহ চারটি পরিবহনের সুপারভাইজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১টা থেকে বেলা-২টা পর্যন্ত লেবুখালীর পাগলা এলাকায় পরিচালিত অভিযানে সাকুরা পরিবহনকে ৪ হাজার টাকা, ইমরান ট্রাভেলস ও নারায়নগঞ্জ ট্রাভেলসকে ২ হাজার টাকা করে এবং ডলফিন পরিবহনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পটুয়াখালীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমানুল আশ্রাফের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ৭৫০ টাকার ভাড়ার পরিবর্তে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ১০০ টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।অভিযান চলাকালে ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী অন্যান্য পরিবহনের কাউন্টার সংশ্লিষ্টদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুমকীতে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: সাকুরাসহ ৪ পরিবহনকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

পটুয়াখালী-ঢাকা রুটে ঈদযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সাকুরা পরিবহনসহ চারটি পরিবহনের সুপারভাইজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১টা থেকে বেলা-২টা পর্যন্ত লেবুখালীর পাগলা এলাকায় পরিচালিত অভিযানে সাকুরা পরিবহনকে ৪ হাজার টাকা, ইমরান ট্রাভেলস ও নারায়নগঞ্জ ট্রাভেলসকে ২ হাজার টাকা করে এবং ডলফিন পরিবহনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পটুয়াখালীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমানুল আশ্রাফের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ৭৫০ টাকার ভাড়ার পরিবর্তে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ১০০ টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।অভিযান চলাকালে ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী অন্যান্য পরিবহনের কাউন্টার সংশ্লিষ্টদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ