প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬
দুমকীতে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: সাকুরাসহ ৪ পরিবহনকে জরিমানা
ওবায়দুর রহমান, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ঃ ||
পটুয়াখালী-ঢাকা রুটে ঈদযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সাকুরা পরিবহনসহ চারটি পরিবহনের সুপারভাইজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১টা থেকে বেলা-২টা পর্যন্ত লেবুখালীর পাগলা এলাকায় পরিচালিত অভিযানে সাকুরা পরিবহনকে ৪ হাজার টাকা, ইমরান ট্রাভেলস ও নারায়নগঞ্জ ট্রাভেলসকে ২ হাজার টাকা করে এবং ডলফিন পরিবহনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পটুয়াখালীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমানুল আশ্রাফের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ৭৫০ টাকার ভাড়ার পরিবর্তে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ১০০ টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।অভিযান চলাকালে ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী অন্যান্য পরিবহনের কাউন্টার সংশ্লিষ্টদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ