দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন।সোমবার (১৬ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উষ্ণ অভ্যর্থনা জানান।বিমানবন্দর সূত্রে জানা গেছে, সেখান থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে তিনি দেশব্যাপী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।

এ সময় তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক (চকলেট)সহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

তার সফরকে কেন্দ্র করে দিনাজপুর ও সৈয়দপুর এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ