দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৭ মার্চ ২০২৬

নওগাঁয়ে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠল ৭ মার্চের ভাষণ

মোঃ রাফি হোসেন  নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ শহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রায় পরিত্যক্ত জেলা কার্যালয়ে আকস্মিকভাবে বেজে উঠেছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে শহরের সরিষাহাটির মোড়ে অবস্থিত দলটির জেলা কার্যালয় থেকে মাইকের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। দীর্ঘদিন ধরে প্রায় পরিত্যক্ত অবস্থায় থাকা কার্যালয় থেকে হঠাৎ এ ভাষণ ভেসে আসায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভাঙাচোরা ও প্রায় পরিত্যক্ত ওই কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইক বসিয়ে ভাষণটি বাজানো হচ্ছে।

তবে মাইকটি কারা, কখন এবং কীভাবে সেখানে স্থাপন করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সময় সেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি।

পরে দলটির কিছু নেতাকর্মী তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভাষণ প্রচারের ভিডিওটি শেয়ার করে বিষয়টি জানান দেন।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, “এ ধরনের একটি ঘটনার কথা আমরা শুনেছি। পরে স্থানীয় লোকজন মাইকটি খুলে নিয়ে গেছে বলে জানতে পেরেছি।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নওগাঁয়ে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠল ৭ মার্চের ভাষণ

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

মোঃ রাফি হোসেন  নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ শহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রায় পরিত্যক্ত জেলা কার্যালয়ে আকস্মিকভাবে বেজে উঠেছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে শহরের সরিষাহাটির মোড়ে অবস্থিত দলটির জেলা কার্যালয় থেকে মাইকের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। দীর্ঘদিন ধরে প্রায় পরিত্যক্ত অবস্থায় থাকা কার্যালয় থেকে হঠাৎ এ ভাষণ ভেসে আসায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভাঙাচোরা ও প্রায় পরিত্যক্ত ওই কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইক বসিয়ে ভাষণটি বাজানো হচ্ছে।

তবে মাইকটি কারা, কখন এবং কীভাবে সেখানে স্থাপন করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সময় সেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি।

পরে দলটির কিছু নেতাকর্মী তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভাষণ প্রচারের ভিডিওটি শেয়ার করে বিষয়টি জানান দেন।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, “এ ধরনের একটি ঘটনার কথা আমরা শুনেছি। পরে স্থানীয় লোকজন মাইকটি খুলে নিয়ে গেছে বলে জানতে পেরেছি।”

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ