দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খানসামা মডেল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

 ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে দিনাজপুরের খানসামায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে খানসামা মডেল প্রেসক্লাব।

রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লায়ন ইসলাম, কোষাধ্যক্ষ আজিজার রহমান, প্রচার সম্পাদক বুলবুল ইসলাম, দপ্তর সম্পাদক উজ্জ্বল রায়সহ অন্যান্য সদস্যরা।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি বাংলা ভাষার মর্যাদা রক্ষা, শুদ্ধ চর্চা ও সঠিক ব্যবহারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খানসামা মডেল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

 ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে দিনাজপুরের খানসামায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে খানসামা মডেল প্রেসক্লাব।

রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লায়ন ইসলাম, কোষাধ্যক্ষ আজিজার রহমান, প্রচার সম্পাদক বুলবুল ইসলাম, দপ্তর সম্পাদক উজ্জ্বল রায়সহ অন্যান্য সদস্যরা।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি বাংলা ভাষার মর্যাদা রক্ষা, শুদ্ধ চর্চা ও সঠিক ব্যবহারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ