দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

বোয়ালমারীতে জামায়াতে ইসলামীর বিজয় উপলক্ষে কর্মী আলোচনা সভা ও প্রীতি ভোজ, উৎসবমুখর মিলনমেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ঐতিহাসিক বিজয় উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল গ্রামে এক কর্মী আলোচনা সভা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। রোববার আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় এক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাড়িপালা  জামায়াতে ইসলামী পদপ্রার্থী ও ফরিদপুর-১ আসনের বিজয়ী ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“এই বিজয় কোনো একক দলের নয়, এটি জনগণের বিজয়। জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে আমরা ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করবো। শিক্ষা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানের আয়োজন করেন শেখর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উপদেষ্টা মোঃ ওহিদুল ইসলাম, শেখর ইউনিয়ন সেক্রেটারি মোঃ মোহাব্বত মুন্সি ,এবং বাংলাদেশ যুব জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ নাবিল আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুবায়ের মুন্সী, হাফিজুর মুন্সীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এই বিজয়ের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তারা আগামী দিনে জনগণের পাশে থেকে উন্নয়নমূলক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য প্রীতি ভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নেতাকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় রূপ নেয়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, এ ধরনের কর্মী সমাবেশ রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করবে এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বোয়ালমারীতে জামায়াতে ইসলামীর বিজয় উপলক্ষে কর্মী আলোচনা সভা ও প্রীতি ভোজ, উৎসবমুখর মিলনমেলা

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ঐতিহাসিক বিজয় উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল গ্রামে এক কর্মী আলোচনা সভা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। রোববার আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় এক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাড়িপালা  জামায়াতে ইসলামী পদপ্রার্থী ও ফরিদপুর-১ আসনের বিজয়ী ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“এই বিজয় কোনো একক দলের নয়, এটি জনগণের বিজয়। জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে আমরা ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করবো। শিক্ষা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানের আয়োজন করেন শেখর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উপদেষ্টা মোঃ ওহিদুল ইসলাম, শেখর ইউনিয়ন সেক্রেটারি মোঃ মোহাব্বত মুন্সি ,এবং বাংলাদেশ যুব জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ নাবিল আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুবায়ের মুন্সী, হাফিজুর মুন্সীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এই বিজয়ের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তারা আগামী দিনে জনগণের পাশে থেকে উন্নয়নমূলক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য প্রীতি ভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নেতাকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় রূপ নেয়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, এ ধরনের কর্মী সমাবেশ রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করবে এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। 

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ