প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
বোয়ালমারীতে জামায়াতে ইসলামীর বিজয় উপলক্ষে কর্মী আলোচনা সভা ও প্রীতি ভোজ, উৎসবমুখর মিলনমেলা
জাফর আলি , স্টাফ রিপোর্টার ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ঐতিহাসিক বিজয় উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল গ্রামে এক কর্মী আলোচনা সভা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। রোববার আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় এক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাড়িপালা জামায়াতে ইসলামী পদপ্রার্থী ও ফরিদপুর-১ আসনের বিজয়ী ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা। তিনি তাঁর বক্তব্যে বলেন,“এই বিজয় কোনো একক দলের নয়, এটি জনগণের বিজয়। জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে আমরা ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করবো। শিক্ষা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।অনুষ্ঠানের আয়োজন করেন শেখর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উপদেষ্টা মোঃ ওহিদুল ইসলাম, শেখর ইউনিয়ন সেক্রেটারি মোঃ মোহাব্বত মুন্সি ,এবং বাংলাদেশ যুব জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ নাবিল আহমেদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুবায়ের মুন্সী, হাফিজুর মুন্সীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এই বিজয়ের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তারা আগামী দিনে জনগণের পাশে থেকে উন্নয়নমূলক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য প্রীতি ভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নেতাকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় রূপ নেয়।স্থানীয় নেতাকর্মীরা জানান, এ ধরনের কর্মী সমাবেশ রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করবে এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ