দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

লালমনিরহাট-২ আসনের ৯০ শতাংশ মানুষ আমাকে চায়” — স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত

লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এলাকার পরিচিত ও আলোচিত মুখ মোঃ মমতাজ আলী শান্ত।

গতকাল শনিবার রাত (৭ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি তার নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, “লালমনিরহাট-২ আসনের অন্তত ৯০ শতাংশ মানুষ আমাকে চায়। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

মতবিনিময় সভায় তিনি জানান, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তার অগ্রাধিকারভুক্ত খাতগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ ও আঞ্চলিক রাস্তাঘাটের মানোন্নয়ন, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং শিক্ষাখাতকে আরও শক্তিশালী করা।

এছাড়াও তিস্তা নদীকে কেন্দ্র করে একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন স্বতন্ত্র এই প্রার্থী। তিনি বলেন, তিস্তা নদীর নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নদীর দুই তীরে শিল্পকারখানা গড়ে তোলা ও পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোঃ মমতাজ আলী শান্ত আরও বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগণের দুঃখ-কষ্ট লাঘব করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে শুধু কথা নয়, কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চাই।”

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

লালমনিরহাট-২ আসনের ৯০ শতাংশ মানুষ আমাকে চায়” — স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এলাকার পরিচিত ও আলোচিত মুখ মোঃ মমতাজ আলী শান্ত।

গতকাল শনিবার রাত (৭ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি তার নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, “লালমনিরহাট-২ আসনের অন্তত ৯০ শতাংশ মানুষ আমাকে চায়। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

মতবিনিময় সভায় তিনি জানান, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তার অগ্রাধিকারভুক্ত খাতগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ ও আঞ্চলিক রাস্তাঘাটের মানোন্নয়ন, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং শিক্ষাখাতকে আরও শক্তিশালী করা।

এছাড়াও তিস্তা নদীকে কেন্দ্র করে একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন স্বতন্ত্র এই প্রার্থী। তিনি বলেন, তিস্তা নদীর নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নদীর দুই তীরে শিল্পকারখানা গড়ে তোলা ও পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোঃ মমতাজ আলী শান্ত আরও বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগণের দুঃখ-কষ্ট লাঘব করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে শুধু কথা নয়, কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চাই।”

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ