দৈনিক উত্তরের নিউজ

মোঃ বোরহান উদ্দিন

মোঃ বোরহান উদ্দিন

কালিগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি


প্রায় ২৮ লাখ টাকার দুর্নীতি মামলায় কারাগারে অধ্যক্ষ আব্দুর রউফ সরকার, জামিন নামঞ্জুর

  রংপুর প্রেসক্লাবের অর্থ আত্মসাৎ মামলায় উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।জানা গেছে, প্রায় ২৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া এ মামলায় পূর্বে ডিভিশনাল অডিট অ্যান্ড ফাইন্যান্স বিভাগের তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে একই ধরনের আর্থিক লেনদেনের তথ্য উদঘাটন করে।তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে তিনজনের ব্যাংক হিসাবে একই ধরনের ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে, যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে।মামলার অগ্রগতির অংশ হিসেবে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।তবে এ বিষয়ে অভিযুক্তের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।আইন সংশ্লিষ্টরা মনে করছেন, মামলার পরবর্তী তদন্ত ও বিচারিক কার্যক্রমের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হবে।

প্রায় ২৮ লাখ টাকার দুর্নীতি মামলায় কারাগারে অধ্যক্ষ আব্দুর রউফ সরকার, জামিন নামঞ্জুর