আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাকিনা বাজারে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরালো প্রচারণা চালানো হয়েছে।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার কাকিনা বাজার এলাকায় এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন তৎকালীন কাকিনার সমন্বয়ক ও বর্তমানে এনসিপির যুগ্ম আহ্বায়ক, লালমনিরহাট জেলা মোঃ সেজ্জাদুল শীস।
প্রচারণাকালে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা কাকিনা বাজারের বিভিন্ন সড়ক, দোকানপাট ও বিপণিবিতান ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তারা গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব ও সম্ভাব্য সুফল সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং ভোটারদের ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান। পাশাপাশি গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জুলাই আন্দোলনের বিভিন্ন ইতিহাস ও স্মৃতিচারণ তুলে ধরে নেতাকর্মীরা বলেন, গণভোট হলো জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এতে অংশগ্রহণের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সাধারণ মানুষের ভূমিকা আরও শক্তিশালী হবে।
প্রচারণাকালে মোঃ সেজ্জাদুল শীস বলেন,
“গণভোট জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্রকে শক্তিশালী করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। জনগণ যদি ঐক্যবদ্ধভাবে সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে পরিবর্তন অনিবার্য।”
তিনি আরও বলেন, কাকিনা বাজারসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে গণভোট নিয়ে আগ্রহ দিন দিন বাড়ছে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের মধ্যে গণভোট নিয়ে ব্যাপক কৌতূহল দেখা গেছে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে ‘হ্যাঁ’ ভোটের প্রতি সমর্থন জানিয়ে গণভোট সম্পর্কে আরও জানার আগ্রহ প্রকাশ করেছেন।
এ সময় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা কর্মসূচি সম্পন্ন হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন