দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

ঠাকুরগাঁও-৩ আসনে ফুটবল মার্কার গণজোয়ার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থী আশা মনি

আসন্ন (১২ ফেব্রুয়ারি ) জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও- ৩ আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে স্বতন্ত্র প্রার্থী মোছাঃ আশা মনি পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার গ্রাম-গঞ্জ, হাট-বাজারে এখন বইছে ভোটের হাওয়া। এই আসনে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি সাধারণ ভোটারদের নজর কেড়েছেন স্বতন্ত্র নারী প্রার্থী মোছাঃ আশা মনি। তার প্রতীক 'ফুটবল' নিয়ে দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

( ৩১ জানুয়ারি ) শনিবার বিকালে রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে নেকমরদ আইডিয়াল স্কুল এর ভিতরে একান্ত সাক্ষাৎকারে আশা মণি বলেন, তরুণ ভোটারদের কাছ থেকে তিনি নিয়মিত বিয়ের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ পাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক তরুণ ভাই আমাকে বলছেন আপা, আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশে আমার কথা, আমাকে একটা করে ভোট দিন, আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।

শুধু তরুণ ভোটার নয়, দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচিসহ সব বয়সী ভোটারের কাছেই ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চেয়েছেন তিনি।

আশা মণির এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের জোয়ার বইছে। 

জয়দেব দেবনাথ নামে এক নেটিজেন মন্তব্য করেন, কেউ দিতে চাচ্ছে বেহেশত, কেউ ফ্যামিলি কার্ড, আর আশা মণি আপা দিতে চাচ্ছেন বউ অথবা স্বামী!

উল্লেখ্য, এর আগেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিলেন আশা মণি। তবে সে সময় তিনি অল্প কয়েকটি ভোট পেয়েছিলেন। ভোটের ফলাফল যাই হোক, স্থানীয় সমাজকর্মী আম্বিয়া খাতুন মনে করেন, নারী ক্ষমতায়ন ও অধিকার আদায়ের সংগ্রামে আশা মণি একজন সাহসী পথযাত্রী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মণিসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো ঠাকুরগাঁও জেলায় তিনটি সংসদীয় আসনের বিপরীতে নারী প্রার্থী রয়েছেন মাত্র দুজন। এর মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির নূরুন্নাহার বেগম 'লাঙ্গল' প্রতীক এবং ঠাকুরগাঁও-৩ আসনে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশা মনির 'ফুটবল' প্রতীক  নিয়ে নির্বাচন করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁও-৩ আসনে ফুটবল মার্কার গণজোয়ার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থী আশা মনি

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন (১২ ফেব্রুয়ারি ) জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও- ৩ আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে স্বতন্ত্র প্রার্থী মোছাঃ আশা মনি পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার গ্রাম-গঞ্জ, হাট-বাজারে এখন বইছে ভোটের হাওয়া। এই আসনে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি সাধারণ ভোটারদের নজর কেড়েছেন স্বতন্ত্র নারী প্রার্থী মোছাঃ আশা মনি। তার প্রতীক 'ফুটবল' নিয়ে দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

( ৩১ জানুয়ারি ) শনিবার বিকালে রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে নেকমরদ আইডিয়াল স্কুল এর ভিতরে একান্ত সাক্ষাৎকারে আশা মণি বলেন, তরুণ ভোটারদের কাছ থেকে তিনি নিয়মিত বিয়ের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ পাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক তরুণ ভাই আমাকে বলছেন আপা, আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশে আমার কথা, আমাকে একটা করে ভোট দিন, আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।

শুধু তরুণ ভোটার নয়, দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচিসহ সব বয়সী ভোটারের কাছেই ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোট চেয়েছেন তিনি।

আশা মণির এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের জোয়ার বইছে। 

জয়দেব দেবনাথ নামে এক নেটিজেন মন্তব্য করেন, কেউ দিতে চাচ্ছে বেহেশত, কেউ ফ্যামিলি কার্ড, আর আশা মণি আপা দিতে চাচ্ছেন বউ অথবা স্বামী!

উল্লেখ্য, এর আগেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিলেন আশা মণি। তবে সে সময় তিনি অল্প কয়েকটি ভোট পেয়েছিলেন। ভোটের ফলাফল যাই হোক, স্থানীয় সমাজকর্মী আম্বিয়া খাতুন মনে করেন, নারী ক্ষমতায়ন ও অধিকার আদায়ের সংগ্রামে আশা মণি একজন সাহসী পথযাত্রী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মণিসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো ঠাকুরগাঁও জেলায় তিনটি সংসদীয় আসনের বিপরীতে নারী প্রার্থী রয়েছেন মাত্র দুজন। এর মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির নূরুন্নাহার বেগম 'লাঙ্গল' প্রতীক এবং ঠাকুরগাঁও-৩ আসনে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশা মনির 'ফুটবল' প্রতীক  নিয়ে নির্বাচন করছেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ