দৈনিক উত্তরের নিউজ

মোঃ সাইফুল ইসলাম

মোঃ সাইফুল ইসলাম

বালিয়াডাঙ্গি,ঠাকুরগাঁও প্রতিনিধি


বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা

 ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী মহাসড়কে জাউনিয়া বাজারে (২৮ মার্চ ২০২৬) শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ৩ জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ৪০০ টাকা করে মোট তিনটি মোটরবাইক আরোহীকে ১২০০ শ টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার পুলিশ সদস্যরাসহ এ অভিযান পরিচালনা করা হয়। এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় বলে যানান তিনি ।

বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা