দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

মহাদেবপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত, একজন আহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে মহাদেবপুর থানাধীন এনায়েতপুর ইউনিয়নের পাটকাটি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাদেবপুর থেকে নজিপুরগামী একটি ড্রাম ট্রাক (রেজিঃ রংপুর মেট্রো-ট-১১০০০৪) পথিমধ্যে দুটি চার্জার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। ভ্যান দুটি কাঁচা হলুদ ও বেগুন বোঝাই করে মহাদেবপুর হাটে যাচ্ছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

দুটি ভ্যানে মোট ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত চারজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও তিনজন মারা যান। এতে মোট পাঁচজনের মৃত্যু হয়। অপর একজন ভ্যানচালক আহত হলেও বর্তমানে তিনি সুস্থ আছেন।

নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—১) সঞ্চু উড়াও (৪৮), পিতা: মাংরা উড়াও ২) মো. বিপুল পাহান (২২), পিতা: জুটুয়া পাহান৩) বিরেন (৫০), পিতা: খোকা পাহান৪) উজ্জ্বল পাহান (২৪), ভ্যানচালক, পিতা: নরেন পাহান৫) বিপ্লব (২২), পিতা: অনিল

আহত ও বর্তমানে সুস্থ আছেন—

সমান্ত (৩০), ভ্যানচালক, পিতা: রমেস

নিহত ও আহত সকলেই নূরপুর গ্রামের বাসিন্দা, ইউনিয়ন—এনায়েতপুর, থানা—মহাদেবপুর, জেলা—নওগাঁ।

দুর্ঘটনার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মহাদেবপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত, একজন আহত

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে মহাদেবপুর থানাধীন এনায়েতপুর ইউনিয়নের পাটকাটি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাদেবপুর থেকে নজিপুরগামী একটি ড্রাম ট্রাক (রেজিঃ রংপুর মেট্রো-ট-১১০০০৪) পথিমধ্যে দুটি চার্জার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। ভ্যান দুটি কাঁচা হলুদ ও বেগুন বোঝাই করে মহাদেবপুর হাটে যাচ্ছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

দুটি ভ্যানে মোট ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত চারজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও তিনজন মারা যান। এতে মোট পাঁচজনের মৃত্যু হয়। অপর একজন ভ্যানচালক আহত হলেও বর্তমানে তিনি সুস্থ আছেন।

নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—১) সঞ্চু উড়াও (৪৮), পিতা: মাংরা উড়াও ২) মো. বিপুল পাহান (২২), পিতা: জুটুয়া পাহান৩) বিরেন (৫০), পিতা: খোকা পাহান৪) উজ্জ্বল পাহান (২৪), ভ্যানচালক, পিতা: নরেন পাহান৫) বিপ্লব (২২), পিতা: অনিল

আহত ও বর্তমানে সুস্থ আছেন—

সমান্ত (৩০), ভ্যানচালক, পিতা: রমেস

নিহত ও আহত সকলেই নূরপুর গ্রামের বাসিন্দা, ইউনিয়ন—এনায়েতপুর, থানা—মহাদেবপুর, জেলা—নওগাঁ।

দুর্ঘটনার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ