দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাক দুর্ঘটনায় পাঁচ জন্য নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় একটি ডাম্প ট্রাকের চাপায় এই দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—মহাদেবপুর উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) এবং সঞ্জু রাও। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, একটি ডাম্প ট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাঠকাঠি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে চারটার দিকে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। গুরুতর আহত তিনজনকে ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাক দুর্ঘটনায় পাঁচ জন্য নিহত

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় একটি ডাম্প ট্রাকের চাপায় এই দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—মহাদেবপুর উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) এবং সঞ্জু রাও। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, একটি ডাম্প ট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাঠকাঠি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে চারটার দিকে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। গুরুতর আহত তিনজনকে ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ