লালমনিরহাটের কালীগঞ্জে বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন ২৫ জন নেতাকর্মী। তারা দীর্ঘদিন যুবদলে ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় দলগ্রাম উচ্চবিদ্যাল মাঠে জামাত ইসলামের আয়োজনে এক নির্বাচনী জনসভায় এসে তারা যোগদান করেন। এ সময় জামায়াতের প্রার্থী (লালমনিরহাট-২) এ্যাড. ফিরোজ হায়দার লাভলু তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।
যোগদান কালে যুবদলের সদস্য রেজাউল করিম বলেন, আমি ২০১৩ সালে ছাত্রদলে ছিলাম। আমার চাচা যুবদলের সভাপতি। আমি চন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সদস্য ছিলাম। হঠাৎ করে সংগঠন বাদ দেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন,আমি দেখতেছি আমার দল বিএনপি আওয়ামী লীগকে পূনর্বাসন করছে। আমি এই নীতি আদর্শের রাজনীতি করিনা। তাই আমি স্বেচ্ছায় জামায়াতে যোগ দিলাম। আমি ন্যায় ও ইনসাফের পক্ষে থাকতে চাই। আমার নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের ২৫ জন সদস্য জামায়াতে যোগ দিলেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন