লালমনিরহাট-২ (আদিতমারী–কালিগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের কান্ডারী মোঃ রোকন উদ্দিন বাবুল কাকিনা ইউনিয়নে এক বিশাল নির্বাচনী সমাবেশ করেছেন।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কাকিনা ইউনিয়নের ৯টি ওয়ার্ড নিয়ে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সন্ধ্যার আগ থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় নেতা শাহাজাহান মাস্টার বলেন,
“বলার কিছু নাই। আপনারা দোকানে কী ব্যবহার করেন—ডিজিটাল মেশিন না কি আগের দিনের পদ্ধতি দাড়িপ্পালা? আগের দিন আর নাই। পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।”
তিনি জনগণকে উন্নয়ন, আধুনিকতা ও পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় জামায়াতের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতা মোঃ আব্দুল লতিফ মাস্টার তার বক্তব্যে বলেন, “আমরা হিন্দু-মুসলিম সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে চাই। আমরা বিশ্বাস করি, সকল ধর্মের মানুষের ভোট ও সমর্থন আমরা পাব।”
তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও জাতীয় ঐক্যের বার্তা ফুটে ওঠে।
সমাবেশে কাকিনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ করে কাকিনা ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ড থেকে বিএনপির তৃণমূল নেতা মোঃ মোস্তাফিজুর রহমান এবং বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মোঃ আমিনুর রহমানের নেতৃত্বে একটি বিশাল মিছিল সমাবেশে যোগ দেয়, যা উপস্থিত জনতার মধ্যে বাড়তি উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রোকন উদ্দিন বাবুল বলেন,
“আমি একজন সমাজকর্মী এবং রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। কয়েকবার ভোটের মাঠে পরাজয় বরণ করতে হয়েছে, কিন্তু শত প্রতিকূলতার মাঝেও আপনারা আমার পাশে ছিলেন। ২০১৪ সালের নির্বাচনে এই কাকিনার ভোট কেন্দ্র থেকেই আপনারা আমাকে বিজয়ী করেছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার কারণে সেবার পরাজয় হয়। এবার সময় এসেছে—আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে নিজেদের ন্যায্য দাবি আদায় করবেন।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে কাকিনা ইউনিয়নসহ পুরো লালমনিরহাট-২ আসনের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, রাস্তাঘাট উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন