দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

পাটগ্রাম রেলস্টেশনে লোকাল ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রেল দুর্ঘটনায় মুন্না (২২) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার সকালে পাটগ্রাম রেলওয়ে স্টেশনে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় তিনি প্রাণ হারান।

নিহত মুন্না পাটগ্রাম পৌর এলাকার চৌরঙ্গী মোড়ের কাপড় ব্যবসায়ী খোকন মিয়ার একমাত্র ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোরে পাটগ্রাম রেলস্টেশন মসজিদে ফজরের নামাজ আদায় শেষে মুন্না রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির লোকাল ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম স্টেশনপাড়ার বাসিন্দা ও হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইফতেখার আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা খোকন মিয়া। তার হৃদয়বিদারক আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো স্টেশনপাড়া এলাকা। শোক ও কান্নায় আচ্ছন্ন নিহতের পরিবার ও স্বজনরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পাটগ্রাম রেলস্টেশনে লোকাল ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রেল দুর্ঘটনায় মুন্না (২২) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার সকালে পাটগ্রাম রেলওয়ে স্টেশনে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় তিনি প্রাণ হারান।

নিহত মুন্না পাটগ্রাম পৌর এলাকার চৌরঙ্গী মোড়ের কাপড় ব্যবসায়ী খোকন মিয়ার একমাত্র ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোরে পাটগ্রাম রেলস্টেশন মসজিদে ফজরের নামাজ আদায় শেষে মুন্না রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির লোকাল ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম স্টেশনপাড়ার বাসিন্দা ও হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইফতেখার আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা খোকন মিয়া। তার হৃদয়বিদারক আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো স্টেশনপাড়া এলাকা। শোক ও কান্নায় আচ্ছন্ন নিহতের পরিবার ও স্বজনরা।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ