দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

কাকিনা পল্লী স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল গ্রামে কাকিনা পল্লী স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জানুয়ারি, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইশোরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোঃ শরিফুল ইসলাম, এমবিবিএস (রংপুর মেডিকেল কলেজ), সিএমইউ (রংপুর) ও সিসিজিপি (বাংলাদেশ সোসাইটি অব জেনারেল ফিজিশিয়ান)। তিনি একজন অভিজ্ঞ চিকিৎসক হিসেবে মেডিসিন, গাইনী ও শিশু রোগ বিষয়ে সেবা প্রদান করেন এবং বর্তমানে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত এলাকার নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় সাধারণ জ্বর-সর্দি, সর্দি-কাশি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, পেটের বিভিন্ন সমস্যা, গাইনী সংক্রান্ত রোগসহ শিশুদের নানা অসুস্থতার চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত ইশোরকোল গ্রামে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। আর্থিক সংকটের কারণে যারা নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন না, তারা এই ক্যাম্পের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ পেয়েছেন।

কাকিনা পল্লী স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ জানান, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। তারা নিয়মিতভাবে প্রতি মাসে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে থাকেন। এছাড়াও কাকিনা পল্লী স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন মাত্র ৫০ টাকার ভিজিটে রোগী দেখা হয় এবং প্রয়োজনীয় ওষুধ প্রায় ৩০ শতাংশ ভর্তুকি মূল্যে রোগীদের মাঝে সরবরাহ করা হচ্ছে।

এ কার্যক্রমে সহযোগিতা করে ‘আশা’।

কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয় সচেতন মহল কাকিনা পল্লী স্বাস্থ্য কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কাকিনা পল্লী স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ