দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

খুলনার বাগমারায় যৌথ অভিযানে অস্ত্র, গোলা ও মাদকসহ দুই কুখ্যাত সন্ত্রাসী আটক

খুলনার বাগমারায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি অস্ত্র, তাজা গোলাবারুদ ও মাদকসহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ জানুয়ারি ) সকাল ৭টার দিকে খুলনার বাগমারা এলাকায় চেয়ারম্যান বাড়ি সংলগ্ন স্থানে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাকিল আহমেদ (২০) ও এসএম তরিকুল ইসলাম তৌহিদ (২৫) নামে দুই যুবককে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলাবারুদ, ১টি ম্যাগাজিন এবং প্রায় ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত শাকিল আহমেদ বাগমারা গ্রামের মো. সাইদ শেখের ছেলে এবং তরিকুল ইসলাম তৌহিদ একই এলাকার মো. গোলাম আলী টুকুর ছেলে বলে জানা গেছে।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খুলনার বাগমারায় যৌথ অভিযানে অস্ত্র, গোলা ও মাদকসহ দুই কুখ্যাত সন্ত্রাসী আটক

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

খুলনার বাগমারায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি অস্ত্র, তাজা গোলাবারুদ ও মাদকসহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ জানুয়ারি ) সকাল ৭টার দিকে খুলনার বাগমারা এলাকায় চেয়ারম্যান বাড়ি সংলগ্ন স্থানে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাকিল আহমেদ (২০) ও এসএম তরিকুল ইসলাম তৌহিদ (২৫) নামে দুই যুবককে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলাবারুদ, ১টি ম্যাগাজিন এবং প্রায় ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত শাকিল আহমেদ বাগমারা গ্রামের মো. সাইদ শেখের ছেলে এবং তরিকুল ইসলাম তৌহিদ একই এলাকার মো. গোলাম আলী টুকুর ছেলে বলে জানা গেছে।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ