দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ জেলা কমিটি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল ও বিতর্ক চরম আকার ধারণ করেছে। কমিটির গঠন প্রক্রিয়া ও কার্যক্রমে স্বচ্ছতার অভাব এবং আন্দোলনের মূল চেতনার পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ তুলে সংগঠক ও জুলাই বিপ্লবে আহত যোদ্ধাসহ মোট ১০ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা আহ্বায়কের কাছে তারা এই লিখিত গণপদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—কমিটির সংগঠক শিহাব হোসেন, সদস্য ও জুলাই আহত যোদ্ধা সালমান, সদস্য সাদমান সাকিব সাদাফ, আহনাফ হোসেন, ইফাত রাব্বী, সাদ্দাম হোসেন, ইলিয়াস হোসেন, গোলাম রাব্বী, এমরান হোসেন এবং অমিত হোসেন নিরব। এর আগে সাংগঠনিক অস্বচ্ছতার অভিযোগ এনে কমিটির যুগ্ম সদস্য সচিব শাফিক মোয়ামমার রিয়ানও পদত্যাগ করেছিলেন।

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, বর্তমান কমিটি গঠনের শুরু থেকেই নানাবিধ বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। কমিটির কার্যক্রম আন্দোলনের নৈতিক অবস্থান এবং ছাত্রসমাজের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক।

জুলাই বিপ্লবে আহত যোদ্ধা সালমান বলেন, ‘আমরা রাজপথে লাঠি-গুলি মোকাবিলা করেছি। কিন্তু এখন দেখছি সংগ্রামের ফসল ভোগ করছে সুবিধাবাদীরা। যারা কখনো সামনে দাঁড়ায়নি, তারা এখন মঞ্চ দখল করছে।’

সংগঠক শিহাব হোসেন অভিযোগ করে বলেন, ‘এই কমিটির গুরুত্বপূর্ণ পদে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের (এনসিপি) পদবঞ্চিত নেতারা রয়েছেন। আমরা রাজনৈতিক প্রভাবমুক্ত কমিটি আশা করেছিলাম, কিন্তু এই কমিটি আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

নওগাঁ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন বলেন, ‘পদত্যাগপত্রটি পাওয়ার পর আমরা সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। আমাদের ধারণা, একজনের স্বাক্ষর ছাড়া বাকিদের স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে। কমিটিতে এনসিপির কেউ নেই; সদস্য সচিব রাফি আগেই দল থেকে পদত্যাগ করেছেন। একটি পক্ষ শুরু থেকেই কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ