দিনাজপুরে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত স্কুলছাত্র রাফি চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)নিহত রাফি আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তোয়াসিন খালিদের বন্ধু। এর আগে একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তোয়াসিন খালিদ প্রাণ হারিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর রাফিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।গত কয়েকদিন ধরে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।রাফির অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন