সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল জনতার দল লালমনিরহাট জেলায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল নিজেই মাঠে নেমে ভোটারদের দোরগোড়ায় গিয়ে সরাসরি প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এতে স্থানীয় ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
আজ ১৪ জানুয়ারি (রাত) লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা বাজারে জনতার দলের পক্ষ থেকে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ সময় চেয়ারম্যান মোঃ শামীম কামাল বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি ভোটারদের সামনে দলের প্রতীক ‘কলম’ মার্কা, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন।
প্রচারণাকালে তিনি বলেন,
“জনতার অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনই জনতার দলের মূল লক্ষ্য। আমরা সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে চাই।”
তিনি আরও বলেন, জনতার দল ক্ষমতার রাজনীতির পরিবর্তে জনগণের কল্যাণে কাজ করবে এবং দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাকিনা বাজারে প্রচারণা চলাকালে জনতার দলের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা কার্যক্রমে অংশ নেন এবং দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় স্থানীয় ভোটাররা জানান, জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামালের বাবা মরহুম মোঃ মজিবর রহমান ছিলেন লালমনিরহাট-২ আসনের সাত বারের সাবেক সফল সংসদ সদস্য। তার রাজনৈতিক অবদান ও জনপ্রিয়তার কারণে আজও এলাকায় ব্যাপক জনসমর্থন রয়েছে। তার নাম শুনলেই সাধারণ ভোটাররা আগ্রহ নিয়ে এগিয়ে আসছেন বলে জানান স্থানীয়রা।
জনতার দলের নেতারা জানান, আগামী দিনগুলোতে লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় পর্যায়ক্রমে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে জনসম্পৃক্ত কর্মসূচি চালানো হবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন