দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবন করে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় তারাগঞ্জ বাজার এলাকায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে লিয়ন (৩২) নামের ওই যুবককে আটক করা হয়।

 পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবন করে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় তারাগঞ্জ বাজার এলাকায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে লিয়ন (৩২) নামের ওই যুবককে আটক করা হয়।

 পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ