দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। হঠাৎ করে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্রমজীবীরা। ভোর ও রাতের দিকে ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
আজ পোরশা উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে শৈত্যপ্রবাহের কারণে দিনমজুর, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষ কাজে বের হতে পারছেন না। ফলে তাদের আয়-রোজগার ব্যাহত হচ্ছে। বিভিন্ন এলাকায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো।
এদিকে শীত মোকাবিলায় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। তবে অনেক এলাকায় এখনও পর্যাপ্ত সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে।
বিশেষজ্ঞরা শীতজনিত রোগ থেকে বাঁচতে গরম কাপড় পরা, গরম পানি পান করা এবং শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন