দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার এই নোটিশ প্রদান করেন।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, মঙ্গলবার (৫ জানুয়ারি) নওগাঁ-৪ নির্বাচনী এলাকার কয়াপাড়া–কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে একটি দোয়া মাহফিল ও শোক সভার ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে ডা. ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ বিষয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রাপ্ত ভিডিও ফুটেজে প্রমাণ পাওয়া গেছে।

এ ছাড়া একই দিনে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত তথ্যে দেখা যায়, তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নিয়েছেন।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, এসব কর্মকাণ্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ৩ ও বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ কারণে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না কিংবা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় বিচারক মো. শিমুল সরকারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনী তপশিল অনুযায়ী এখনো প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচার শুরুর সময় নির্ধারিত হয়নি। বিধিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের আগে কোনো ধরনের গণসংযোগ বা ভোট প্রার্থনা করা আচরণবিধি লঙ্ঘনের আওতাভুক্ত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ