নওগাঁর মহাদেবপুরে খাড়ির পানি থেকে মিঠুন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরী বাজার সংলগ্ন খাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিঠুন উপজেলার ভান্ডারপুর গ্রামের শ্রী পুংকু সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে চকগৌরী বাজারে থাকাকালীন মিঠুনকে একদল লোক ধাওয়া করে। জীবন বাঁচাতে তিনি দৌড়ে গিয়ে পাশের খাড়ির পানিতে লাফ দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে নওহাটা পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জাকির হোসেন জানান, ডুবুরি মো. সজিব সেক প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে খাড়ির গভীর পানি থেকে মিঠুনের নিথর দেহ উদ্ধার করেন। উদ্ধারকৃত মরদেহটি তাৎক্ষণিকভাবে নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ঠিক কী কারণে মিঠুনকে ধাওয়া করা হয়েছিল এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন