দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

সৈয়দপুরে নয়াটোলা চাঁদনগরে এক পতিতাসহ ২ খদ্দের আটক

নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা চাঁদনগর এলাকার একটি বাড়ি থেকে এক নারীসহ দুইজন খদ্দেরকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, নয়াটোলা চাঁদনগর এলাকার শেলি ও খোকনের বসতবাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল—এমন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই বাড়ি থেকে এক পতিতা নারী ও দুইজন খদ্দেরকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সৈয়দপুর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এমন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, সমাজ থেকে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে নয়াটোলা চাঁদনগরে এক পতিতাসহ ২ খদ্দের আটক

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা চাঁদনগর এলাকার একটি বাড়ি থেকে এক নারীসহ দুইজন খদ্দেরকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, নয়াটোলা চাঁদনগর এলাকার শেলি ও খোকনের বসতবাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল—এমন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই বাড়ি থেকে এক পতিতা নারী ও দুইজন খদ্দেরকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সৈয়দপুর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এমন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, সমাজ থেকে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ