দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

সাপাহার বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমানের সড়ক দুর্ঘটনায় মৃত্যু

 মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নওগাঁর সাপাহারে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাপাহারের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী জিল্লুর রহমান মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহে......রাজিউন।) মৃত্যু কালে মরহুমের বয়স হয়েছিল ৭০বছর।

এলাকাবাসী ও প্রত্যক্ষ দর্শি সূত্রে জানা গেছে গত শনিবার (০৩জানুয়ারি) রাত্রি সাড়ে ৮টার দিকে জিল্লুর রহমান বাজার হতে সাপাহার সদরের অদুরে মোটর সাইকেল যোগে তার গ্রামের বাড়ী তাজপুরে যাচ্ছিল।পথে সে সাপাহার “স”মিল এলাকায় পৌছিলে একটি অটো ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত্রি সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীনাবস্থায় তার মৃত্যু হয়। রবিবার বিকেল সাড়ে ৪টায় তাজপুর ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের লাশ দাফন করা হয়। 

উল্লেখ্য মরহুম জিল্লুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা হলেও বিগত আওয়ামী সরকারের আমলে জাতীয়তাবাদী দল বিএনপি করায় মুক্তি যোদ্ধার তালিকা হতে তার নাম বাদ দেয়া হয় বলে মরহুমের পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাপাহার বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমানের সড়ক দুর্ঘটনায় মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

 মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নওগাঁর সাপাহারে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাপাহারের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী জিল্লুর রহমান মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহে......রাজিউন।) মৃত্যু কালে মরহুমের বয়স হয়েছিল ৭০বছর।

এলাকাবাসী ও প্রত্যক্ষ দর্শি সূত্রে জানা গেছে গত শনিবার (০৩জানুয়ারি) রাত্রি সাড়ে ৮টার দিকে জিল্লুর রহমান বাজার হতে সাপাহার সদরের অদুরে মোটর সাইকেল যোগে তার গ্রামের বাড়ী তাজপুরে যাচ্ছিল।পথে সে সাপাহার “স”মিল এলাকায় পৌছিলে একটি অটো ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত্রি সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীনাবস্থায় তার মৃত্যু হয়। রবিবার বিকেল সাড়ে ৪টায় তাজপুর ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের লাশ দাফন করা হয়। 

উল্লেখ্য মরহুম জিল্লুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা হলেও বিগত আওয়ামী সরকারের আমলে জাতীয়তাবাদী দল বিএনপি করায় মুক্তি যোদ্ধার তালিকা হতে তার নাম বাদ দেয়া হয় বলে মরহুমের পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ