৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুলের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা বিএনপিতে যোগদান করেছেন।
গতকাল ৩ জানুয়ারি ২০২৫, শনিবার বিকেলে চেরাগপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগদানকারী নেতা হলেন মো. এনামুল হক। তিনি চেরাগপুর এলাকার খোশল বাড়ির বাসিন্দা। তাঁর পিতা আব্দুল আলীম। তিনি এর আগে চেরাগপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।এ সময় মো. এনামুল হক বলেন, ফজলে হুদা বাবুল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে যে জনবান্ধব ও গণমুখী রাজনীতি করে আসছেন, তা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এলাকার উন্নয়ন ও দেশ রক্ষার বৃহত্তর স্বার্থে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তার এই যোগদানকে স্বাগত জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, তার যোগদানের মাধ্যমে নওগাঁ–৩ আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন