কুসংস্কারের বলি হলো একটি তাজা প্রাণ
নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের তিলাবাদুরী গ্রামে কুসংস্কার ও ঝুঁকিপূর্ণ লোকজনের চিকিৎসার বলি হয় জয় (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জয় ওই গ্রামের বাসিন্দা নিমাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জয় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। ছেলের অসুস্থতা সেরে উঠবে এমন বিশ্বাসে পরিবারের সদস্যরা আধুনিক চিকিৎসার পরিবর্তে লোকজ চিকিৎসা পদ্ধতির আশ্রয় নেন। এ উদ্দেশ্যে বাড়িতে ‘বেহুলার গান’ করানোর আয়োজন করা হয়।
গান চলাকালে একপর্যায়ে একটি বিষধর সাপ জয়ের গলায় জড়িয়ে দেওয়া হয়। হঠাৎ করেই সাপটি আচমকা জয়ের হাতে ছোবল মারে। মুহূর্তের মধ্যেই সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে বাঁচাতে নানা চেষ্টা চালান। এ সময় ওঝা ও গ্রাম্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া হলেও সময়মতো তাকে কোনো আধুনিক চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়নি। ফলে অল্প সময়ের মধ্যেই জয়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। শেষ পর্যন্ত বিষক্রিয়ায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন