কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দিনাজপুরের খানসামায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পাকেরহাট সরকারী কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, উপজেলা যুগ্ম আহ্বায়ক মোসলিম উদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক ওয়াহেদ শাহ,উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সবুজ আহমেদ, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন লিটন,উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রউফ ও সদস্য সচিব রুবেল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
এ দোয়া মাহফিলে বক্তারা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, বহুদলীয় রাজনীতি ও সাংবিধানিক শাসনব্যবস্থা সুদৃঢ়করণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয়তা ও স্বাধীনতার পক্ষে তার অবদান অনস্বীকার্য। একজন সংগ্রামী নারী হিসেবে রাষ্ট্র পরিচালনায় তার দৃঢ় নেতৃত্ব, সাহসিকতা, আপসহীনতা ও দেশপ্রেম জাতির রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের যেকোনো রাজনৈতিক সংকটে তিনি ছিলেন সকলের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। দোয়া শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য প্রার্থনা করা হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন