নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত (৩১ ডিসেম্বর) জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, জেলার বদলগাছি থানাধীন থুপ শহর গ্রামের জনৈক রমজান আলীর বাড়ির সামনে দিয়ে এক ব্যক্তি মাথায় চটের বস্তা নিয়ে মাদক বহন করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অবস্থান নিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে এবং জনৈক সামছুলের কলাবাগানের দিকে এগিয়ে যায়। এ সময় ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে। পরে তার হেফাজতে থাকা চটের বস্তা তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন বদলগাছি উপজেলার চক মথুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সাদ্দাম হোসেন (৩১),
এ ঘটনায় বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে নতুন বছর ২০২৬ সালেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।” একই সঙ্গে তিনি মাদক নিয়ন্ত্রণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন