দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

১১ বছর আগের চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুরের খানসামা উপজেলায় প্রায় এক দশকেরও বেশি সময় আগে সংঘটিত একটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামায়াত নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি আরিফুল ইসলাম, তিনি খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর গ্রামের বাসিন্দা এবং আবদুল আলীমের ছেলে। তিনি খামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।খানসামা থানা সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে আটক করে থানায় আনা হয়। পরে খানসামা থানার মামলা নং ৪/২৫–এর এজাহারভুক্ত আসামি হিসেবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর পুলিশি প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ জানুয়ারি রাতে তৎকালীন আওয়ামী লীগ নেতা-কর্মীরা সংঘবদ্ধভাবে এক জামায়াত নেতার বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করানো হয় এবং পরে তাকে থানায় নিয়ে গিয়ে নির্যাতন ও একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় আরও অন্তত ছয়জন জামায়াত নেতা-কর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ রয়েছে।মামলাটিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নসহ মোট ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘ডেভিল হান্ট অপারেশন ফেজ-২’ চলমান রয়েছে। এই অভিযানের আওতায় নিয়মিতভাবে মামলার আসামি ও সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

১১ বছর আগের চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ