দৈনিক উত্তরের নিউজ
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

পোল্ট্রি খামারে ভয়াবহ আগুন, পুড়ে মারা গেছে হাজার মুরগি

 দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া গ্রামে অবস্থিত মীম পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার  (২৭ ডিসেম্বর) ভোর রাতে ৪ ঘটিকার সময় 

মনজুরুল ইসলামের মালিকানাধীন মীম পোল্ট্রি খামারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন খামারের মালিক। 

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) ভোর ৪ টার সময় এই ঘটনা ঘটে। খামারে দায়িত্বরতদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে খামারের বড় একটি অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

খামারের মালিক মনজুরুল ইসলাম বলেন, খামারের ভেতরে থাকা প্রায় এক হাজার মুরগি পুড়ে মারা যায়। এছাড়া খামারের অবকাঠামো ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাত থেকে আট লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে পোল্ট্রি খামার ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি দু:খজনক। অগ্নিকান্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সচেতন থাকতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পোল্ট্রি খামারে ভয়াবহ আগুন, পুড়ে মারা গেছে হাজার মুরগি

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

 দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া গ্রামে অবস্থিত মীম পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার  (২৭ ডিসেম্বর) ভোর রাতে ৪ ঘটিকার সময় 

মনজুরুল ইসলামের মালিকানাধীন মীম পোল্ট্রি খামারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন খামারের মালিক। 

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) ভোর ৪ টার সময় এই ঘটনা ঘটে। খামারে দায়িত্বরতদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে খামারের বড় একটি অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

খামারের মালিক মনজুরুল ইসলাম বলেন, খামারের ভেতরে থাকা প্রায় এক হাজার মুরগি পুড়ে মারা যায়। এছাড়া খামারের অবকাঠামো ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাত থেকে আট লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে পোল্ট্রি খামার ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি দু:খজনক। অগ্নিকান্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সচেতন থাকতে হবে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ