প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৪৮
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় দিনাজপুরের খানসামা উপজেলায় বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি খানসামা থানার সামনে গিয়ে পৌঁছালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
এসময় বিক্ষোভকারীরা নানা স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করেন। স্লোগানগুলোর মধ্যে ছিল “হাদির হত্যার বিচার চাই”, “জুলাইয়ের হাদি ভাই, আমরা তোমায় ভুলি নাই”, “আওয়ামী ফ্যাসিবাদের আস্তানা এই বাংলায় রাখব না”।
থানার সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হত্যাকারীরা যেখানেই থাকুক, তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন