দৈনিক উত্তরের নিউজ

মোঃ নুর -আমিন

মোঃ নুর -আমিন

নিজস্ব প্রতিবেদক


দিনাজপুরে আমীরে জামায়াতের আগমনে খানসামায় জামায়াতের স্বাগত মিছিল

দিনাজপুরে আগামীকাল ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান রহমানের আগমনকে কেন্দ্র করে খানসামায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা জামায়াতের আয়োজনে পাকেরহাট সরকারী কলেজ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি হাটের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শাপলা চত্তরে পৌঁছায় এবং একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। স্বাগত মিছিলে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সামিউল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল্লাহ আল কাফি,উপজেলা তারবিয়াত বিভাগের সভাপতি মাওলানা মনিরুজ্জামান জিহাদী,উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী মো: আসেদ আলীসহ উপজেলা জামায়াতে ইসলামী,ইসলামী ছাত্রশিবির,শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াতের অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

দিনাজপুরে আমীরে জামায়াতের আগমনে খানসামায় জামায়াতের স্বাগত মিছিল