আজ ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, নীলফামারী এর যৌথ উদ্যোগে নীলফামারী জেলার সদর উপজেলার পুলেরহাট, শালহাটি নামক এলাকায় অবস্থিত মোঃ মাহাবুবুল আলম এর মালিকানাধীন মেসার্স দিনা ব্রিকস, মোঃ সেলিম এর মালিকানাধীন মেসার্স সেলিম ব্রিকস ও সখের বাজার নামক এলাকায় সৈয়দ রকিব হাসান এর মালিকানাধীন মেসার্স রাবেয়া ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, (সংশোধিত-২০১৯) এর ধারা ৫(৩) লঙ্ঘনের দায়ে মেসার্স দিনা ব্রিকসকে ১,০০,০০০/-, মেসার্স সেলিম ব্রিসকসে ২,০০,০০০/- ও একই আইনের ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স রাবেয়া ব্রিকসকে ৫০,০০০/- টাকাসহ মোট ৩,৫০,০০০/-(তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং অনুমোদন ব্যতিত ইটভাটায় মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা করার দায়ে মেসার্স দিনা ব্রিকস ও মেসার্স সেলিম ব্রিকস এর কিলন স্কেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং স্কেভেটর দিয়ে কাঁচা ইট ধ্বংস করা হয় । জেলা প্রশাসন, নীলফামারী এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজীর ইসলাম উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। নীলফামারী জেলা পুলিশ বিভাগ এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন