দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

বেতন বৃদ্ধির দাবি করায় মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগ; ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

 বেতন বৃদ্ধির দাবি করায় প্রতিশোধমূলকভাবে মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন ও দীর্ঘদিনের হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মেসার্স আর.কে এন্টারপ্রাইজের সাবেক কর্মচারী মো. মোস্তাকিম।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের খানসামা মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন। 

লিখিত বক্তব্যে মো. মোস্তাকিম জানান, তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চকমহাদেব গ্রামের বাসিন্দা এবং প্রায় নয় বছর ধরে মেসার্স আর.কে এন্টারপ্রাইজে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে কখনো চুরি, অর্থ আত্মসাৎ কিংবা কোনো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠেনি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে হিমশিম খাওয়ায় বেতন বৃদ্ধি প্রয়োজন—এ কথা মালিক মো. রবিউল ইসলামকে জানানো হলে বিষয়টি উপেক্ষা করা হয়। পরবর্তীতে স্বল্প বেতনে দীর্ঘদিন কাজ করার পর গত ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি চাকরি ছাড়লে প্রতিশোধমূলকভাবে তার বিরুদ্ধে খানসামা থানায় অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ দায়ের করা হয় বলে দাবি করেন তিনি।

মো. মোস্তাকিমের অভিযোগ, থানায় করা ওই অভিযোগের তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন এবং অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা সম্ভব না হওয়ায় বিষয়টি নিষ্পত্তি হয়। তবে অভিযোগ নিষ্পত্তি হলেও তার বিরুদ্ধে হয়রানি বন্ধ হয়নি বলে তিনি জানান।

তিনি আরও বলেন, গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে ডাচ্-বাংলা রকেট মোবাইল ব্যাংকিংয়ের ডিএসআর হিসেবে দায়িত্ব পালনকালে বীরগঞ্জ যাওয়ার পথে খানসামা উপজেলার ঘাটপাড় এলাকায় তাকে আটক করে মারধর করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মো. মোস্তাকিম দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি অতীতে রাজনৈতিক প্রভাবশালী মহলের সঙ্গে যুক্ত থাকায় সেই প্রভাব কাজে লাগিয়ে তাকে দমন, ভয়ভীতি প্রদর্শন ও চাপ প্রয়োগ করে আসছেন। পাশাপাশি তিনি মাদ্রাসা উন্নয়নের নামে সংগৃহীত অনুদানের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও উত্থাপন করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বেতন বৃদ্ধির দাবি করায় মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগ; ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ