দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট–গোলাপগঞ্জ সড়কের ইদ্রিসের চায়ের হোটেলের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ধানবোঝাই একটি ট্রলি ও একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা ধানবোঝাই ট্রলিটি বিপরীত দিক থেকে আসা ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা মারাত্মকভাবে আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন