দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় শার্শা উপজেলার শ্যামলাগাছি হযরত শাহ জালাল (রহ.) লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসা এবং রাজনগর এতিমখানায় জানের সাদকা হিসেবে দুটি খাসি ছাগল দান করা হয়েছে।
মঙ্গলবার সকালে এতিমখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ছাগল দুটি হস্তান্তর করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন ও শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন—বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা বিএনপির সহ–সভাপতি আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সহ–দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, বুলবুল, শরিফুল ইসলাম, মীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
দলীয় নেতারা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে এই সাদকা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন