প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামলাগাছি ও রাজনগর এতিমখানায় জানের সাদকা হিসেবে ছাগল দান
||
দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় শার্শা উপজেলার শ্যামলাগাছি হযরত শাহ জালাল (রহ.) লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসা এবং রাজনগর এতিমখানায় জানের সাদকা হিসেবে দুটি খাসি ছাগল দান করা হয়েছে।মঙ্গলবার সকালে এতিমখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ছাগল দুটি হস্তান্তর করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন ও শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।এ সময় উপস্থিত ছিলেন—বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা বিএনপির সহ–সভাপতি আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সহ–দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, বুলবুল, শরিফুল ইসলাম, মীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।দলীয় নেতারা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে এই সাদকা প্রদান করা হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ