দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

হুথিদের ‘সমান কঠোর’ জবাবের হুঁশিয়ারি সৌদির মন্ত্রীর

সৌদি আরবের বিমানবন্দর এবং তেল ও গ্যাস স্থাপনায় হুথি বিদ্রোহীদের ধারাবাহিক প্রাণঘাতী হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান। রিয়াদে আয়োজিত ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল (ডব্লিউপিসি) এনার্জি কংগ্রেসে দেওয়া বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

সৌদি জ্বালানিমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনা অত্যন্ত গুরুতর। ফলে আমাদের জবাবও সমানভাবে কঠোর হতে হবে।’

সৌদি সরকারি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত রোববার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালে হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হন। এর আগের দিন শনিবার বিমানবন্দরটির অন্য একটি টার্মিনালে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত হন এবং ওই টার্মিনালটির যাবতীয় কার্যক্রম বন্ধ করে দিতে হয়।

এদিকে হুথিদের দাবি, পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন অঞ্চলে সৌদি আরবের চালানো হামলার জবাব হিসেবেই তারা সৌদি ভূখণ্ডে এসব পাল্টা আক্রমণ চালিয়েছে। অপরদিকে হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাজধানী সানায় একটি আবাসিক ভবনে সৌদি বিমান হামলায় এক শিশু নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে।

ইয়েমেনের লোহিত সাগর উপকূলসহ বিভিন্ন অঞ্চলে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সরকারি বাহিনীকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দীর্ঘদিন ধরে বিমান সহায়তা দিয়ে আসছে। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালে ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি জোট সরাসরি সামরিক হস্তক্ষেপ করলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

হুথিদের ‘সমান কঠোর’ জবাবের হুঁশিয়ারি সৌদির মন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের বিমানবন্দর এবং তেল ও গ্যাস স্থাপনায় হুথি বিদ্রোহীদের ধারাবাহিক প্রাণঘাতী হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান। রিয়াদে আয়োজিত ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল (ডব্লিউপিসি) এনার্জি কংগ্রেসে দেওয়া বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

সৌদি জ্বালানিমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনা অত্যন্ত গুরুতর। ফলে আমাদের জবাবও সমানভাবে কঠোর হতে হবে।’

সৌদি সরকারি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত রোববার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালে হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হন। এর আগের দিন শনিবার বিমানবন্দরটির অন্য একটি টার্মিনালে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত হন এবং ওই টার্মিনালটির যাবতীয় কার্যক্রম বন্ধ করে দিতে হয়।

এদিকে হুথিদের দাবি, পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন অঞ্চলে সৌদি আরবের চালানো হামলার জবাব হিসেবেই তারা সৌদি ভূখণ্ডে এসব পাল্টা আক্রমণ চালিয়েছে। অপরদিকে হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাজধানী সানায় একটি আবাসিক ভবনে সৌদি বিমান হামলায় এক শিশু নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে।

ইয়েমেনের লোহিত সাগর উপকূলসহ বিভিন্ন অঞ্চলে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সরকারি বাহিনীকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দীর্ঘদিন ধরে বিমান সহায়তা দিয়ে আসছে। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালে ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি জোট সরাসরি সামরিক হস্তক্ষেপ করলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ