দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

শেরপুরে

দর্জি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ চলছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টা থেকে শেরপুর জেলা শহরের নিউমার্কেটে অবস্থিত শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ের নির্ধারিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ইউনিয়নের মোট ৩৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ইউনিয়নের মোট ১১টি পদের মধ্যে ৪ টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর ৭ টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চার সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি দায়িত্ব পালন করছে। কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট শিবলু চন্দ্র দাস,সাংবাদিক মো. মারুফুর রহমান ফকির এবং বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়া।

নির্বাচন পরিচালনায় সহযোগিতা করছেন শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার,সিনিয়র সহ-সভাপতি ও দর্জি শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব মো. রমজান আলী, সহ-সভাপতি বাদশা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন চন্দ্র সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।নির্ধারিত কেন্দ্রে সকাল থেকেই তালিকাভুক্ত ভোটারদের উপস্থিতিতে ভোটগ্রহণ চলছে। ভোটাররা সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ভোট গণনা করা হবে এবং গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দর্জি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ