দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

তিনবারের ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে হুইপের শোক

ছবির ক্যাপশন: বামে মরহুম চেয়ারম্যান মো. খলিলুর রহমান (খলিল) ও ডানে সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।

তিনবারের ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে হুইপের শোক

দিনাজপুরের খানসামা উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. খলিলুর রহমান (খলিল) ইন্তেকাল করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্বজন ও সহকর্মীরা দ্রুত তাঁকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. খলিলুর রহমান আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এ নিয়ে তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি লেখেন, মো. খলিলুর রহমানের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের এই শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

খলিলুর রহমানের আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আলোকঝাড়ী ইউনিয়নসহ পুরো খানসামা উপজেলায় শোকের আবহ নেমে আসে। তাঁর সহকর্মী জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষবারের মতো তাঁকে স্মরণ করছেন। দীর্ঘদিনের পরিচিত একজন জনপ্রতিনিধির এমন আকস্মিক তিনবারের ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে হুইপের শোক ও স্থানীয় মানুষের মাঝে নেমে এসেছে গভীর বিষাদের ছায়া।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

তিনবারের ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে হুইপের শোক

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ