দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, আলোচনা সভা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ

দিনাজপুরের খানসামায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের পটভূমি, ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন প্রজন্মকে জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতন করতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, জাতীয় ইতিহাস ও স্বাধীনতার চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। তরুণ প্রজন্ম ইতিহাস সম্পর্কে যত বেশি জানবে, দেশ ও সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ ততই বৃদ্ধি পাবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাসেত সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার, জুলাই আন্দোলনের খানসামা উপজেলা মুখপাত্র আবির রাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওবায়দুর রহমান, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, আলোচনা সভা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের পটভূমি, ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন প্রজন্মকে জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতন করতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, জাতীয় ইতিহাস ও স্বাধীনতার চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। তরুণ প্রজন্ম ইতিহাস সম্পর্কে যত বেশি জানবে, দেশ ও সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ ততই বৃদ্ধি পাবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাসেত সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার, জুলাই আন্দোলনের খানসামা উপজেলা মুখপাত্র আবির রাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওবায়দুর রহমান, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ