দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মদনে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

নেত্রকোনার মদনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মৎস্য অভিযানে/মোবাইল কোর্টে আনুমানিক প্রায় এক লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার উচিতপুর হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। পরে তা উপজেলা পরিষদের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, সহকারী মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান, আজ মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তারপর উপজেলা পরিষদের সামনে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মদনে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

নেত্রকোনার মদনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মৎস্য অভিযানে/মোবাইল কোর্টে আনুমানিক প্রায় এক লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার উচিতপুর হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। পরে তা উপজেলা পরিষদের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, সহকারী মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান, আজ মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তারপর উপজেলা পরিষদের সামনে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ